মছলন্দপুরে এনআরসি সচেতনতা সভা


গত ১৪ সেপ্টেম্বর,২০১৯, শনিবার- মছলন্দপুর স্টেশনের কাছে এনআরসি বিষয়ে এক সভা আহুত হয়। সন্ধ্যা ৬ টা থেকে সভার কার্যক্রম শুরু হয়। স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ মিলে এই সভার আয়োজন করেন। সভায় এনআরসি ও বর্তমান নাগরিকত্বের সংকট নিয়ে সবাই আলোচনা করেন। গোলটেবিল বৈঠকের ধাঁচে আলোচনা সংঘটিত হয়। আলোচনায় বিশেষভাবে আলোচিত হয় আসামে এনআরসি প্রক্রিয়া ও তার ফলে ১৯ লক্ষ মানুষের নাগরিকত্ব হারানোর বিষয়টি। সেই প্রসঙ্গে উঠে আসে স্বাধীনতা, দেশভাগ, উদ্বাস্তু প্রসঙ্গ ও এর পরের ধাপ হিসেবে সমস্ত ভারতবর্ষব‍্যাপী এনআরসি প্রয়োগের বিষয়টি, এবং তার পরিণাম কি হতে পারে সে সম্পর্কে উদ্বেগাচ্ছন্ন আলোচনা। আগামী ভবিষ্যৎ সম্পর্কে সবাই সংশয়ান্বিত হয়ে পড়েন, এবং তার সমাধানের উপায় হিসেবে কোন পথে অগ্রসর হওয়া যায় তা নিয়ে চলে গভীর আলোচনা। আলোচনা শেষে আগামী ২১ সেপ্টেম্বর আবার নির্ধারিত স্থানে পুনরায় আরো বড় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়, বিষয়টা সবার কাছে এতটাই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সবার কাছে। তাই ঐ মিটিং এ আগত সমস্যার মোকাবিলার জন‍্য দৃঢ় শপথ নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সমীরণ মন্ডল, হরেকৃষ্ণ গোঁসাই, গোপাল মজুমদার, স্বপন ঠাকুর,
অপূর্ব বালা প্রমুখ।

Comments